আজো সেই দিনের কথা শুধু যে মনে পড়ে
বারে বারে ভেসে উঠে অন্তরে আমার
আজো সেই দিনের কথা শুধু যে মনে পড়ে
বারে বারে ভেসে উঠে অন্তরে আমার
সেই রাতে তুমি ছিলে যে মোর পাশে
বুকের মাঝখানে আনন্দ উচ্ছ্বাসে
সেই রাতে তুমি ছিলে যে মোর পাশে
বুকের মাঝখানে আনন্দ উচ্ছ্বাসে
সবি ভুলে গেলে দূর বন্দরে তোমার
আজো সেই দিনের কথা শুধু যে মনে পড়ে
বারে বারে ভেসে উঠে অন্তরে আমার
তুমি আমি জেগে ছিলাম বৃষ্টিও ঝরেছে
কত কথা কত স্মৃতি বুকে জমা রয়েছে
তুমি আমি জেগে ছিলাম বৃষ্টিও ঝরেছে
কত কথা কত স্মৃতি বুকে জমা রয়েছে
লোকের কান কথা শুনে দিলে ব্যথা
হৃদয় কেঁদে কেঁদে ডাকে তোমায় একা
লোকের কান কথা শুনে দিলে ব্যথা
হৃদয় কেঁদে কেঁদে ডাকে তোমায় একা
মান ভুলে ফিরে এসো জীবনে আবার
আজো সেই দিনের কথা শুধু যে মনে পড়ে
বারে বারে ভেসে উঠে অন্তরে আমার
আজো সেই দিনের কথা শুধু যে মনে পড়ে
বারে বারে ভেসে উঠে অন্তরে আমার
---------এম এইচ মাহফুজ