চঞ্চল এই মন
কাছে খোঁজে সারাক্ষন ।।
তুমি কি গো বুঝেও বুঝনা
দূরে দূরে আর থেকো না
আমি, তোমারি পাগল দিওয়ানা।।
মাঝরাতে ঘুমের ঘোরে, তোমার ছবি ভাসে
মায়া ভরা মুখে আবার, হরিনী দু চোখ হাসে।।
রাতে জাগা সেই কবিতা-
তুমি, ভালোবাসার ঠিকানা।।-ঐ
তোমায় কথা দিলাম, লুকানো সব ব্যাথা মুছাবো
হৃদয় বীনাতে জমা, সুখে দুঃখের গান শুনাবো
তোমার বাড়ীর ফুলবাগে, মৌমাছিদের গুঞ্জন
আর কত কাল রাখবা ধরে, ভরা এই যৌবন
তুমি হীনা লাগে শূন্যতা-
তুমি, হৃদয় সাজানো আয়না।
-এম এইচ মাহফুজ