2U - 佚名
Lyrics by:Rabindranath Tagore
Composed by:Rabindranath Tagore
এবার আমায় ডাকলে দূরে
সাগর-পারের গোপন পুরে
এবার আমায় ডাকলে দূরে
সাগর-পারের গোপন পুরে
এবার আমায় ডাকলে দূরে
বোঝা আমার নামিয়েছি যে
সঙ্গে আমায় নাও গো নিজে
বোঝা আমার নামিয়েছি যে
সঙ্গে আমায় নাও গো নিজে
স্তব্ধ রাতের স্নিগ্ধ সুধা
পান করাবে তৃষ্ণাতুরে
এবার আমায় ডাকলে দূরে
আমার সন্ধ্যাফুলের মধু
এবার যে ভোগ করবে বঁধু
আমার সন্ধ্যাফুলের মধু
এবার যে ভোগ করবে বঁধু
তারার আলোর প্রদীপখানি
প্রাণে আমার জ্বালবে আনি
আমার যত কথা ছিল
ভেসে যাবে তোমার সুরে
এবার আমায় ডাকলে দূরে
সাগর-পারের গোপন পুরে
এবার আমায় ডাকলে দূরে