ঘুম ও ঘুম রাত্রি নিঝুম
মন খারাপের ক্ষণে আয় না দুই নয়নে
জেগে রাতের তারা গুনি কালো আঁন্ধারে,
তুই থাকিস মহাসুখে প্রিয়ারো ঘরে।
বধু সেজে আসিস রে ঘুম কপালে টিপ শাড়ি পড়ে
সাত সমূদ্র পাড়ি দিয়ে ময়ূরপঙ্খী নায়ে চড়ে।
আজ নিশিতে বলবো কথা প্রিয়ার দেওয়া যত ব্যথা
তোরি মাঝে দেখিতে চাই প্রাণো বন্ধুরে।
রজনী যায় আঁধার কেটে স্বাদের ঘুম আর তুই এলিনা
তুই তো দেখি প্রিয়ার মত করিস শুধু ছলনা ?
মাহফুজ বলে প্রিয়ার দুঃখে মধুর ঘুম আর হবেনা
আসবি ঠিকই যে দিন পরান যাবে যে উড়ে।
-MH Mahfuj