বৃষ্টি নামে আকাশ হতে মেঘ কাঁদিলে
বুক ভেসে যায় কেঁদে আমার চোখেরি জলে-২
প্রেম শিখাইয়া করিল সে নিঠুর ছলনা
বন্ধুর প্রেমে পেলাম দুঃখ বেদনা
কত দুঃখ বেদনা।
কলঙ্কী বানাইলো আমায় বলে লোকে মন্দ,
কেন যে হায় তার প্রেমেতে হলাম আমি অন্ধ-২
মন নিতে সে ভালো জানে দিতে জানেনা
বন্ধুর প্রেমে পেলাম দুঃখ বেদনা
কত দুঃখ বেদনা।
জোয়ার ভাটা এসে নদীর ব্যাথা মুছে দেয়,
প্রেমের দোহাই দিয়ে কেবল ঘটিবাটি নেয়-২
ক্ষরার পরে বৃষ্টি আসে বন্ধু ফিরেনা
বন্ধুর প্রেমে পেলাম দুঃখ বেদনা
কত দুঃখ বেদনা।
কাষ্ঠ্য নায়ে বসে মাহফুজ দেখে নদীর ঢেউ
হৃদয়েতে তাহার দহন জানেনা তা কেউ-২
কত মানুষ আসে ঘাটে বন্ধু আসেনা
বন্ধুর প্রেমে পেলাম দুঃখ বেদনা
কত দুঃখ বেদনা।