ও দয়াল ও ও ও দয়াল
তোমার নিলা তোমার খেলা বুঝা বড় দায়
মাটি দিয়া মানুষ বানাই পাঠাইলা দুনিয়ায়
সেই মানুষের মনে দিলা
সেই মানুষের মনে দিলা পিরিতের মায়া
যার কারনে করলা সৃষ্টি আদম আর হাওয়া
মানুষে মানুষ হইলো দুনিয়া ভোজাই
তোমার নিলা তোমার খেলা বুঝা বড় দায়
দয়াল, তোমার নিলা তোমার খেলা বুঝা বড় দায়
এক মানুষের দিলা তুমি অর্থেরই পাহাড়
অন্য জনায় দিলা তুমি রূপেরই বাহার
ও দয়াল ও ও ও দয়াল
এক মানুষের করলা তুমি পথের ভিখারী
অন্য জনার মনেতে দুখ জিন্দিগী ভরী
কিছু মানুষ আছে আবার করে খাই খাই
তোমার নিলা তোমার খেলা বুঝা বড় দায়
দয়াল, তোমার নিলা তোমার খেলা বুঝা বড় দায়
শ্রেষ্ট জীব বলে তুমি পাঠাইলা মানুষ
তার ভিতরে দিলা আবার বিবেকেরো হুষ
ও দয়াল ও ও ও দয়াল
বিবেক থুইয়া থাকে বেহুশ রঙ্গিন দুনিয়া
তোমার ডাকে যাইতে হবে সবি ছাড়িয়া
বাড়ী, গাড়ী, মায়ার সংসার সঙ্গে তো না যায়
তোমার নিলা তোমার খেলা বুঝা বড় দায়
দয়াল, তোমার নিলা তোমার খেলা বুঝা বড় দায়
মাহফুজে কয় মানব জাতি শুনো দিয়া কান
দুনিয়াটা নয় থাকিবার করো প্রভুর ধ্যান
ও মানুষ ও ও ও মানুষ
আমল নামা করো ভারী টাকার করো দান
মানুষ ভোজো মানুষেরে করিও সম্মান
কত্তো মানুষ আসলো ভবে এখন কেউ আর নাই
তোমার নিলা তোমার খেলা বুঝা বড় দায়
মাটি দিয়া মানুষ বানাই পাঠাইলা দুনিয়ায়
সেই মানুষের মনে দিলা
সেই মানুষের মনে দিলা পিরিতের মায়া
যার কারনে করলা সৃষ্টি আদম আর হাওয়া
মানুষে মানুষ হইলো দুনিয়া ভোজাই
তোমার নিলা তোমার খেলা বুঝা বড় দায়
দয়াল, তোমার নিলা তোমার খেলা বুঝা বড় দায়