তোমায় কতো ভালবাসি তুমি বোঝনা-
এই বুকে বানাইছি তোমার সুখের ঠিকানা।
তোমার নামে লিখে দিলাম বুকের বিছানা-
থাকবা সেথায় জনম ভরে যাইতে দেবোনা।
আপন বলে তোমায় ছাড়া কাউকে জানিনা-
তুমি আমার হৃদয়ের ধন চান্দের জোছনা।
দেখা দিয়া পূরন করো মনের বাসনা-
আকাইদে তোমার প্রেমে পাগল দেওয়ানা।