তুমি থাকিও আমার গো
কইরো না তো পর
পিরিতের দড়ি দিয়া
বাঁধবো তোমায় বুকেরো পিঞ্জর
তুমি থাকিও আমার গো
কইরো না তো পর
পিরিতের দড়ি দিয়া
বাঁধবো তোমায় বুকেরো পিঞ্জর
থাইকো বন্ধু কাছাকাছি
হোকনা আমার ভাঙ্গা বাড়ি
ঝড় তুফানে ভাঙ্গেও যদি
খড়কুটারো ঘর রে
খড়কুটারে ঘর
তুমি থাকিও আমার গো
কইরো না তো পর
পিরিতের দড়ি দিয়া
বাঁধবো তোমায় বুকেরো পিঞ্জর
পিরিতের দড়ি দিয়া
বাঁধবো তোমায় বুকেরো পিঞ্জর
জংলা পাখি থাকে বনে
তুমি আমার মনে
তোমার লাগি কেন আমার
টান লাগে পরানে
ও জংলা পাখি থাকে বনে
তুমি আমার মনে
তোমার লাগি কেন আমার
টান লাগে পরানে?
তুমি আমার আমি তোমার
থাকবো জিবন ভর
তোমার বুকে মাথা রাইখা
দেখবো নতুন ভোর রে
দেখবো নতুন ভোর
তুমি থাকিও আমার গো
কইরো না তো পর
পিরিতের দড়ি দিয়া
বাঁধবো তোমায় বুকেরো পিঞ্জর
পিরিতের দড়ি দিয়া
বাঁধবো তোমায় বুকেরো পিঞ্জর
এই দুনিয়ার শেষেও আমি
পর জনমো পাড়ে
সেই পাড়ে চাইবো আমি
প্রাণ বন্ধু তোমারে
ও এই দুনিয়ার শেষেও আমি
পর জনমো পাড়ে
সেই পাড়ে চাইবো আমি
প্রাণ বন্ধু তোমারে
তুমি আমায় গেলে ছাড়ি
যাব আমি প্রাণে মরি
সাজায়া রাখিও আমায়
খুড়িয়া কবর রে
খুড়িয়া কবর
তুমি থাকিও আমার গো
কইরো না তো পর
পিরিতের দড়ি দিয়া
বাঁধবো তোমায় বুকেরো পিঞ্জর
পিরিতের দড়ি দিয়া
বাঁধবো তোমায় বুকেরো পিঞ্জর
পিরিতের দড়ি দিয়া
বাঁধবো তোমায় বুকেরো পিঞ্জর