বন্ধে ভীষন মায়া লাগাইছে
সখি লো, প্রেমো ডোরে বেঁধেছে
বন্ধে ভীষন মায়া লাগাইছে
সখি লো, প্রেমো ডোরে বেঁধেছে।
তার রূপেরি ঝলক দেখে চোখের পলক
তার রূপেরি ঝলক দেখে চোখের পলক
ফিরাতে পারি না যে।
মন আমার রয় না ঘরেতে
সখি লো সে কি জাদু করেছে
মন আমার রয় না ঘরেতে
সখি লো সে কি জাদু করেছে?
রসের কথা কইয়া গো সে
প্রাণে মেরেছে, আমাকে পাগল করেছে
মন বলে গো সে যে আমায়
আপন করেছে, আমাকে ভালোবেসেছে
মনে মনে মন মিলেছে
মিলেছে সে কি জাদু করেছে?
মন আমার রয় না ঘরেতে
সখি লো সে কি জাদু করেছে?
দু’নয়নে লাগে তারে
আসমানেরো চান, সে যে কলিজারো জান
সকাল বিকাল না দেখিলে
মন করে আনচান, আমার বাছে না পরান
এলোমেলো করে দিয়েছে
দিয়েছে, সে কি জাদু করেছে?
বন্ধে ভীষন মায়া লাগাইছে
সখি লো, প্রেমো ডোরে বেঁধেছে।
তার রূপেরি ঝলক দেখে চোখের পলক
তার রূপেরি ঝলক দেখে চোখের পলক
ফিরাতে পারি না যে।
মন আমার রয় না ঘরেতে
সখি লো সে কি জাদু করেছে
মন আমার রয় না ঘরেতে
সখি লো সে কি জাদু করেছে?
মন আমার রয় না ঘরেতে
সখি লো সে কি জাদু করেছে