তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
টুকরো করে কাছি
আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি ॥
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো--
রেখো না আর, বেঁধো না আর কূলের কাছাকাছি ॥
আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি ॥
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
মাঝির লাগি আছি জাগি সকল রাত্রিবেলা,
ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা ॥
মাঝির লাগি আছি জাগি সকল রাত্রিবেলা,
ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা ॥
ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রূকুটিতে--
দাও ছেড়ে দাও, ওগো, আমি তুফান পেলে বাঁচি ॥
আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি ॥
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
টুকরো করে কাছি
আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি ॥
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া