তুমি আমার আমি তোমার এইতো ছিলো আশা
এমন পিরিত দিলা তুমি মিথ্যা ভালোবাসা
স্বপ্ন দেখাইয়া তুমি করলা সর্বনাশা
সখিরে আমি তোমার ঐনা ভালোবাসা
-----
স্বপন চুড়ায় স্বপ্নে উঠি স্বপ্নে করি বাস
এমন মায়া দিলা চলে না মোর শ্বাস
আজো তোমার নাম উঠিলে বাড়ে পাওয়ার আশা
সখিরে আমি তোমার ঐনা ভালোবাসা
-------
মন বাগানের অচিনপুরে ফুটে নাইরে প্রেমে ফুল
তোমার আমার ভালবাসায় পুরোটাই কি ছিলো ভুল
মন হারাইয়া মিটলো নারে প্রেমেরি পিঁপাশা
সখিরে আমি তোমার ঐনা ভালোবাসা
তুমি আমার আমি তোমার এইতো ছিলো আশা
এমন পিরিত দিলা তুমি মিথ্যা ভালোবাসা
স্বপ্ন দেখাইয়া তুমিকরলা সর্বনাশা
সখিরে আমি তোমার ঐনা ভালোবাসা