লাগলে খোঁচা হাওয়ার বেলুন শব্দ করে ঠুস
লাগলে খোঁচা হাওয়ার বেলুন শব্দ করে ঠুস
নিশ্বাসের দম বন্ধ হইলে দেহ তোমার ফুস
মানুষ, দুনিয়ার এই রং তামাশায় হইয়োনা বেহুস
মানুষ, দুনিয়ার এই রং তামাশায় হইয়োনা বেহুস
কি কারনে আইলা ভবে ভেবে দেখনা মন
কি হবে তোর বাড়ী গাড়ী হয় যদি মরন?
কি কারনে আইলা ভবে ভেবে দেখনা মন
কি হবে তোর বাড়ী গাড়ী হয় যদি মরন?
অন্যের হক মাইরা তুমি
অন্যের হক মাইরা তুমি
মিছে আবার দিচ্ছ দোষ
দুনিয়ার এই রং তামাশায় হইয়োনা বেহুস
মানুষ, দুনিয়ার এই রং তামাশায় হইয়োনা বেহুস
আকাশ জমিন মানব জাতি সৃষ্টির কান্ডারি
তাঁর লাইগা কি করিলাম জিন্দিগি ভরি
আকাশ জমিন মানব জাতি সৃষ্টির কান্ডারি
তাঁর লাইগা কি করিলাম জিন্দিগি ভরি
জান নিবে তোর আজরাইলে
জান নিবে তোর আজরাইলে
চলবে না তো ঘুষ
দুনিয়ার এই রং তামাশায় হইয়োনা বেহুস
মানুষ, দুনিয়ার এই রং তামাশায় হইয়োনা বেহুস
লাগলে খোঁছা হাওয়ার বেলুন শব্দ করে ঠুস