জল ভরিতে আইসো কন্যা আমার বাড়ির ঘাটে লো
কুকিল ডাকে কুহু কুহু বসন্তের ই কালে গো ২
আমার ঘরের কুটুম তুমি হইবানি কও
মিষ্টি একটা পান খাইয়া যাও ও কন্যা
মুখে একটা পান দিয়া যাও ২
মা গেছে দূরের পাড়া ঘরে দিয়া তালা
বারান্দাতে রাইখা গেছে পানের একটা ডালা ২
খালি মুখে যাইবানা তাইলে কিন্তু আইবানা
আইলে কলসি ভাইঙ্গা দিমু যতই দোষ দাও
মিষ্টি একটা পান খাইয়া যাও ও কন্যা
মুখে একটা পান দিয়া যাও ২
কুচি দেয়া পড়ছো শাড়ি লাগছে মন্দনা
তুমি কি হইবা আমার বড় ভাবির যা ২
তোমার গালে আছে তেল যাই যাই হবে মিল
মিলেমিশে করব সংসার হইলে তুমি বাও
মিষ্টি একটা পান খাইয়া যাও ও কন্যা
মুখে একটা পান দিয়া যাও ২
জল ভরিতে আইসো কন্যা আমার বাড়ির ঘাটে লো
কুকিল ডাকে কুহু কুহু বসন্তের ই কালে গো ২
আমার ঘরের কুটুম তুমি হইবানি কও
মিষ্টি একটা পান খাইয়া যাও ও কন্যা
মুখে একটা পান দিয়া যাও ২